Posts

Showing posts from April, 2018

প্রেমের নাম বেদনা

Cm প্রেমের নাম বেদনা সে কথা তো বুঝিনি আগে দুটি প্রানের সাধনা কেন যে বিদূর লাগে যে প্রেম দিল শুধু ছলনা কেন তারে ভুলা যায়না তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার পরশ কেন মাগে।। যে মন প্রতিদান পেল না সান্তনা সেতো চায় না আহত আশা কেন মিছে বারে বার সৃতি হয়ে জাগে।।

গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি

গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি আবেশে দুটি পাখি যে কথা বলে ডাকি সে কথা মনে হবে কি।। ভুল করে প্রজাপতি এসে ফুল ভেবে যদি কাছে বসে। মধু দিতে তারে আরো কাছে। নীরবে ডেকে রবে কি।। ভিজে শাড়ি তনুলতা ভিড়ে ঢেউ দিয়ে যায় সরসীরে। থর থর দুটি রাঙ্গা অধর নেশাতে ভরে দেবে কি।।

বড় একা একা লাগে

বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে। নিশি জাগা কত কথা মনে এসে সুর তুলে।। নূপুর কখনো বাজে কী আহা চরণ যদি না চলে আকাশ কভু কী সাজে কী আহা তারা যদি না জ্বলে চরণে নূপুর আকাশে তারা মিতালীর রাগে দোলে এইটুকু মনে হলে বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।। পরাগ কখনো ঝরে কী আহা বাতাস যদি না আসে শিশির কখনো পড়ে কী আহা গোলাপ যদি না হাসে বাতাসে পরাগ শিশিরে গোলাপ মিলনের কথা বলে এইটুকু মনে হলে বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।।

গানেরই খাতায় স্বরলিপি লিখে

B গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে জীবন খাতার ছিন্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে।। মন নিয়ে লুকোচুরি খেলে কোন দিন যাবে পথে ফেলে। ফুরাবে আমার এ গান যবে আমায় কি গো ডেকে নেবে জানি নেবে না নেবে না নেবে না।। যে কুড়ায় কাঁচের গুড়ো পথের ধারে ছিড়ে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি পিদিম জ্বেলে। গানশুনে ভাল লাগে যারে এত দেখে চেনো নিকো তারে। ঠিকানা তোমার বল কবে সুরের রেখায় এঁকে দেবে জানি দেবে না দেবে না দেবে না।।

আমি তো আজ ভুলে গেছি সবই

আমি তো আজ ভুলে গেছি সবই ঐ চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি।। তোমায় এতো রূপবতী করেছে আমার শিল্পী মন তোমার হাসি তোমার চাওয়া আমার কাছে তাই আপন যুগে যুগে তোমারই এঁকে গেছি কত ছবি।। কেন রবে আর বন্দিনী উষর মাটির পিঞ্জরে জীবন দোলার ছন্দে তুমি এসো আমার এই ঘরে ছড়িয়ে দাও প্রেমেরই গীতিময় সুরভী।।

এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে

এই স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে সাজাবো বাসর বধু তোমারই তরে।। কবির ভাষায় যদি বলি যাই ওগো তোমারই তুলনা বুঝি নাই আমার কেবলই শুধু মনে হয় তুমি তাজমহলের চির বিস্ময় হেসো না হেসো না তুমি লাজে ফুল ঝরে যাবে অঝোরে অকারণ ব্যাথা পাবে ঘুমরে।। তোমার বাসিবো ভাল চিরদিন আমি তোমাতেই হবো যে বিলিন। হৃদয় যাহারে চায় তুমি তাই ওগো তুমি ছাড়া এ জীবনে কেহ নাই এ বাধন কত যে মধুর বোঝাতে পারিনা কেহ কাহারে এতো ঢেউ দোলে তাই সাগরে।।

ও মেয়ের নাম দিব কি

Fm ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি।। ও কালো চোখের পরে বসেছে কোন্ ‌ ভ্রমরে জানি না ডুবলো সে কি রূপের সাগরে। যত দেখি সাধ মেটে না ফিরে ফিরে চাই আমি।। পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি - দিনে যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে আমারে অনুরাগে নিল জড়ায়ে। তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি।।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

D#m আয়নাতে ঐ মুখ দেখবে যখন কপোলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।। মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রয় অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।। জানিনা এখন তুমি কার কথা ভাবছো আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় সে এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।।

ওগো মোর মধুমিতা

Cm ওগো মোর মধুমিতা গহন স্বপন পথে তুমি এলে তুমি এলে মোর জীবনে জীবনে প্রদীপ জ্বেলে।। অনেক সাধের সাধনায় তুমি এলে ভীরু অতসীর রাঙা কামনায় তুমি এলে তুমি এলে মোর বাসনা কুঞ্জে নতুন পাপড়ি মেলে জীবনে প্রদীপ জ্বেলে।। আমি তোমার আশায় পথ চেয়ে ছিনু নিশিদিন তোমার প্রেমে ধন্য যে আমি তোমাতে হব বিলীন পথ চেয়ে ছিনু নিশিদিন। অনেক ভাবের ভাবনায় তুমি এলে মৃদু রাগিনীর সুর মুরছায় তুমি এলে তুমি এলে মোর জীবনে মরণে। গানের সুরভি ঢেলে জীবনে প্রদীপ জ্বেলে।।

মনে তো পড়ে না কোন দিন

মনে তো পড়ে না কোন দিন আমিও যে শিল্পী ছিলাম গানে গানে একদিন তোমাদেরই মন আমি যে ভরিয়েছিলাম।। ফেলে আসা সেই দিন স্মৃতির জোনাকি যেন ভীড় করে অকারণে বেদনা জড়ায় কেন। আঁধারে চাঁদের মত সুরের সাগরে বান একদিন আমিও তো জাগিয়েছিলাম।। স্বপ্নের মত সেই ফেলে আসা কত কথা ভীড় করে এইক্ষণে মনেতে জাগায় ব্যাথা সুরের সভায় আমি আমারো প্রানের গান একদিন আমিও তো শুনিয়েছিলাম।।