ওগো মোর মধুমিতা

Cm
ওগো মোর মধুমিতা
গহন স্বপন পথে তুমি এলে
তুমি এলে মোর জীবনে
জীবনে প্রদীপ জ্বেলে।।

অনেক সাধের সাধনায় তুমি এলে
ভীরু অতসীর রাঙা কামনায় তুমি এলে
তুমি এলে মোর বাসনা কুঞ্জে
নতুন পাপড়ি মেলে
জীবনে প্রদীপ জ্বেলে।।

আমি তোমার আশায়
পথ চেয়ে ছিনু নিশিদিন
তোমার প্রেমে ধন্য যে আমি
তোমাতে হব বিলীন
পথ চেয়ে ছিনু নিশিদিন।

অনেক ভাবের ভাবনায় তুমি এলে
মৃদু রাগিনীর সুর মুরছায় তুমি এলে
তুমি এলে মোর জীবনে মরণে।
গানের সুরভি ঢেলে
জীবনে প্রদীপ জ্বেলে।।

Comments

Popular posts from this blog

গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি

প্রেমের নাম বেদনা