ও মেয়ের নাম দিব কি

Fm
মেয়ের নাম দিব কি
ভাবি শুধু তাই আমি
তার মনের সাথে মন বেঁধেছি
তাই তো গান গাই আমি।।

কালো চোখের পরে
বসেছে কোন্ভ্রমরে
জানি না ডুবলো সে কি
রূপের সাগরে।
যত দেখি সাধ মেটে না
ফিরে ফিরে চাই আমি।।

পথের ধারে নামহারা ফুল
ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে
দাম দিয়ে তারে কেনে।
হাসি ঝর্ণা হয়ে
আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিল জড়ায়ে।
তারে নিয়ে তাই তো শুধু
কাব্য করে যাই আমি।।

Comments

Popular posts from this blog

ওগো মোর মধুমিতা

গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি

প্রেমের নাম বেদনা