তুমি যে আমার কবিতা
C#
তুমি যে আমার কবিতা,
আমার বাশীর রাগীনি
আমার স্বপন আধো জাগরন
চিরদিন তোমারে চিনি।।
চিরদিন তোমারে চিনি।।
(M) আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়তো সুদুরে
যেতে গো সরে
(F) নানা নয়নের নীলে তুমি যে ছিলে
চিরদিন তোমারে চিনি।।
(F)তুমি এলে তাই স্বপ্ন এলো
(M) ইন্দ্রধনুর লগ্ন এলো
(F+M) এ মধু প্রহর হোকনা অমর
(M) ওগো মোর পল্লবিনী।।
(M) যদি এ লগন আধারে ঢাকে
(F) যদি নেভে দীপ পথের বাঁকে
(M>F) তুমি যে আমার বলব আবার
(F+M) চিরদিন তোমারে চিনি।।
Comments
Post a Comment